অবশেষে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর ফিরছেন পৃথিবীতে।
দুই নভোচারী
দীর্ঘ আট মাস পর পৃথিবীতে ফিরতে যাচ্ছেন মহাকাশে আটকে পড়া নাসার আলোচিত দুই নভোচারী। আগামী মার্চের শেষ কিংবা এপ্রিলের শুরুতে তাদের ফিরে আসার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও স্পেসএক্স প্রধান ইলন মাস্কের তৎপরতায় মার্চের মাঝামাঝিতেই তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইন্দো-আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে পড়েছেন। নাসা এবং বোয়িং তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।